ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩২ দুপুর

পরকীয়া করতে দিন, সে ঠিকই অপরাধবোধে ভুগবে : শেহনাজ গিল

শেহনাজ গিল

বিনোদন ডেস্ক : ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী শেহনাজ গিল ফের একবার খবরের শিরোনামে, তবে এবার কোনও প্রশংসা নয়, বরং নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

সম্প্রতি, তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে, যেখানে সম্পর্কে ‘প্রতারণা’ বা পরকীয়া নিয়ে শেহনাজের মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। নেটিজেনদের একাংশের মতে, শেহনাজ যেভাবে প্রতারণাকে সমর্থন করেছেন, তা অত্যন্ত ক্ষতিকর।

 
যদি আপনার সঙ্গী বাইরে অন্য কারো সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তবে তাকে তা করতে দিন। আজকাল আমরা শুনি যে বাইরে প্রেমিকা থাকার কারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমি বলি, তাকে বান্ধবী রাখতে দিন। কতক্ষণ আর চলবে? তাকে কিছুটা সময় নিজের মতো বাঁচতে দিন।

শেহনাজ আরো বলেন, ‘আমি মনে করি মানুষ হিসেবে প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে। সে যখন ভুল করবে, তখন নিজেই একদিন বুঝবে যে সে ভুল করছে। তার ভেতরেও তো মন আছে, সে ঠিকই অপরাধবোধে ভুগবে।’

শেহনাজের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

অনেকেই এই ধরণের চিন্তাধারার বিরোধিতা করেছেন। নেটিজেনদের বক্তব্য, শেহনাজ পরকীয়া বা প্রতারণাকে স্বাভাবিক করার চেষ্টা করছেন, যা আধুনিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর। একজন লিখেছেন, ‘শেহনাজ কী বোঝাতে চাইছেন যে আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্কে টিকে থাকতে হবে? জীবন কোনো সিনেমা বা সিরিয়াল নয় যে কেউ হাজার ভুল করার পর ফিরে আসবে আর সব ঠিক হয়ে যাবে।’

আবার কেউ কেউ বিষয়টিকে শেহনাজের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হিসেবে দেখলেও অধিকাংশের মতে, একজন অভিনেত্রী হিসেবে এমন স্পর্শকাতর বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। অনেকে লিখছেন, 'প্রতারণাকে রোমান্টিক রূপ দেওয়া বন্ধ করুন।

আরও পড়ুন

' যদিও শেহনাজের কিছু অনুরাগী তাঁর পক্ষ নিয়ে বলছেন যে, তিনি হয়তো অন্য কোনও প্রেক্ষাপটে কথাটি বলতে চেয়েছেন, তবে সমালোচনার ঝড়ে সেই যুক্তি ধোপে টিকছে না।

 

'বিগ বস ১৩'-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শেহনাজ এর আগেও বিভিন্ন মন্তব্যের জন্য চর্চায় এসেছেন। তবে এবারের এই পরকীয়া সংক্রান্ত দর্শন তাঁকে বেশ অস্বস্তিতে ফেলেছে। অভিনেত্রীর এমন বিতর্কিত মন্তব্য তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার। আপাতত নেট দুনিয়ায় শেহনাজ গিলের এই ভিডিও ঘিরে বিতর্কের আগুন নেভার কোনও লক্ষণ নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের নৌবহর মোতায়েন ইরানকে ভয় দেখাতে পারেনি : আরাগচি

পরকীয়া করতে দিন, সে ঠিকই অপরাধবোধে ভুগবে : শেহনাজ গিল

রেকর্ড গড়ে আফগানদের হারাল নিউজিল্যান্ড

১৮ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক চুক্তির পথে রাশিয়া-যুক্তরাষ্ট্র : জেলেনস্কি

বাংলাদেশের সহাবস্থানের মডেল তুলে ধরলেন ঢাবি উপাচার্য

অসুস্থ হয়ে হাসপাতালে মুফতি আমির হামজা