লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ
যুক্তরাজ্যের লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময় শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে পদত্যাগের কথা জানান আকবর হোসেন। পোস্টে তিনি বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
বিষয়টির সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই বলেও উল্লেখ করেছেন আকবর হোসেন ।
আরও পড়ুনতবে তার পদত্যাগের বিষয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







