ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০৮:৪৮ রাত

হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

সংগৃহিত,হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের হাসপাতালগুলোতে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে অন্তত ২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৪ জন শিশু।

আরও পড়ুন

সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ এপ্রিলের মধ্যে সারা দেশে ২ হাজার ৪০৯ জনের হাম শনাক্ত হয়েছে। আর ১৩ হাজার ৪৯৭ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৬০৯ জন রোগী ইতোমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরকুটে ‘আমাকে ক্ষমা করে দাও’ লিখে রেললাইনে যুবক, ট্রেনের ধাক্কায় মৃত্যু

আগামীকাল জবি প্রেসক্লাবের নির্বাচন

১৬ ডিসেম্বর চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল

৮ বছরের আইনি লড়াইয়ে ৭৮৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

শ্রীমঙ্গলে দু'পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ আহত অন্তত ১৬

ইতিহাস গড়ে ষষ্ঠবার বিশ্বকাপে রোনালদো, শক্তিশালী দল ঘোষণা পর্তুগালের