ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ এপ্রিল, ২০২৬, ০১:৫১ দুপুর

রাহুলের মৃত্যুর পরে প্রথমবার মুখ খুললেন প্রিয়াঙ্কা

রাহুলের মৃত্যুর পরে প্রথমবার মুখ খুললেন প্রিয়াঙ্কা

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ১০ দিনেরও বেশি সময় পর অবশেষে মুখ খুললেন তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। এতদিন নীরব থাকলেও এবার সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি।

রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে শুরু থেকেই সক্রিয় রয়েছেন প্রিয়াঙ্কা। কখনও তালসারিতে ছুটে যাওয়া, কখনও টেকনিশিয়ান স্টুডিয়োতে একাধিক বৈঠকে যোগ দেওয়া, সব ক্ষেত্রেই তিনি উপস্থিত ছিলেন। তাঁর লক্ষ্য, ভবিষ্যতে ছেলে সহজ যেন বাবার মৃত্যুর প্রকৃত সত্য জানতে পারে এবং তদন্তে কোনো ফাঁক না থাকে।

মঙ্গলবার টলিপাড়ায় কর্মবিরতির মধ্যেও শিল্পীরা একজোট হয়ে সিদ্ধান্ত নেন, রাহুলের মৃত্যুর কারণ প্রকাশ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সঙ্গে কাজ করবেন না কেউ। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ধন্যবাদ জানাই সকলকে, এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য। গত ৭ তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল নিজেদের—একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসায়।

এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই; নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য—আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউবা ভালোবেসেছেন লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল।’

তবে এই মৃত্যু যেন শুধুই শোকের স্মৃতি হয়ে না থাকে, এমনটাই প্রত্যাশা প্রিয়াঙ্কার। তিনি লেখেন, ‘তবে এই অকাল প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে; এটি যেন আরও বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবেই এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন, এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগাসি। আমাদের লক্ষ্য হোক একটাই—ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোন বা শিল্পী—মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়।’

এর আগে ২৯ মার্চ রাহুলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর প্রিয়াঙ্কা এক পোস্টে সবাইকে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম