ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ১১:১৫ রাত

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ আউয়াল সরকার(৫৫)। গতকাল রোববার রাত ১০টার দিকে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কের ট্রাকচাপায় নিহত হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার ১০টার দিকে বাড়ি ফেরার পথে বামনডাঙ্গা পেট্রোল পাম্প ও আলহিকমা মাদ্রাসার মাঝ পথে বিপরীত দিক আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পুলিশ ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন

পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এমএ আউয়াল সরকারের বাড়ি বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিত হোটেল শ্রমিকের পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ ৫ জন নিহত