উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত
করতোয়া ডেস্ক: উত্তরাঞ্চলের বির্ভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাম্যের কবি, দ্রোহ ও প্রেমের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : জানান.জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গাবতলীতে দোআঁশ পাবলিক লাইব্রেরীর আয়োজনে আজ সোমবার (২৫ মে) দুপুরে গাবতলী শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা, বই প্রদর্শনী ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক ইনকিলাবের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান মহসিন আলী রাজু।
লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা নাট্যজন কবির রহমান, বাংলাদেশ স্কাউট গাবতলী উপজেলার সাধারণ সম্পাদক জুলফিকার আলী, গ্রাম ও সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক তাজুল ইসলাম লিটন ও ব্যবসায়ী নিজামুল হক। স্বাগত বক্তব্য রাখেন দোআঁশ পাবলিক লাইব্রেরির সভাপতি ইসলাম রফিক। এসময় কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এস এম আনিছুর রহমান, সিকতা কাজল ও আকতার হোসেন।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া দুপচাঁচিয়া প্রেসক্লাবের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ সোমবার (২৫ মে) সকালে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক মতিউর রহমান দেওয়ান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, সহকারি অধ্যাপক হাম্মাত আলী।
আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক কেএম বেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মন্ডল, নির্বাহী সদস্য প্রভাষক মুশফিকুর রহমান সবুজ, প্রভাষক সামছুজ্জামান সালাম প্রমুখ।
আরও পড়ুনজয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, জয়পুরহাট সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, জয়পুরহাট জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল হক বাবুলসহ প্রমুখ।
শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কবি নজরুলের কালজয়ী গান, কবিতা আবৃত্তি ও নৃত্য সহযোগে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন







