ভিডিও বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬ ০৮:৩০ এএম

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক মুসলিম বিশ্বের জন্য গর্বের: শাহবাজ শরীফ

ছবি: সংগৃহীত, পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক মুসলিম বিশ্বের জন্য গর্বের: শাহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মধ্যস্ততায় শনিবার (১১ এপ্রিল) হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠককে মুসলিম বিশ্বের জন্য গর্বের মুহূর্ত বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার (১০ এপ্রিল) তিনি বলেন, ‘এটা শুধু পাকিস্তানের জন্য নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের মুহূর্ত।’

এই বৈঠককে ‘ঐতিহাসিক ঘটনা’ উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে জড়িয়ে পড়া দেশগুলো আলোচনার টেবিলে তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে একমত হয়েছে।

শনিবারের এই আলোচনা দুই পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শাহবাজ শরীফ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য শনিবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা একটি বাঁচা-মরার লড়াই।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে মধ্যস্ততাকারীর ভূমিকায় থাকায় ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে পাকিস্তান ও দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নাম। যে কোনো মূল্যে এই আলোচনা সফল করার চেষ্টা করছে পাকিস্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় যুবলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

১

নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে: শবনম ফারিয়া

২

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসকের জরিমানা

৩

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

৪

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু বৃহস্পতিবার

৫

সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

৬