ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:৫০ পিএম

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৬ 

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৬ 

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের একটি হটপট রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের ডং দা জেলায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির একাংশ ধসে পড়ে। এ ছাড়া আশপাশের প্রায় ১০টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গ্যাস লিক থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে এর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। বিস্ফোরণের সময় উড়ে আসা ধ্বংসাবশেষের আঘাতে এক পথচারীও নিহত হয়েছেন।

আরও পড়ুন

উদ্ধারকর্মীদের আশঙ্কা, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকা পড়ে থাকতে পারেন। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ আশপাশের ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

জরুরি সেবাকর্মীরা উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অভিনয় করতে এসে যেভাবে মা/রা গেলেন সোহেল খান

১

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৬ 

২

৩০০ ফিট সড়কে ডাকাতির খবরটি ভিত্তিহীন : ডিএমপি

৩

আরব আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১

৪

বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত ২

৫

হিজাব ছাড়া গান গাওয়ায় ৭৪ বার চাবুক মারা হলো ইরানি গায়িকাকে

৬