ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:১৪ পিএম

হামাস নেতাদের প্রশংসার জেরে

জামায়াত আমিরের সফর নিয়ে অস্ট্রেলিয়ার হিন্দু ও ইহুদি সংস্থার যৌথ বিবৃতি

সংগৃহীত,জামায়াত আমিরের সফর নিয়ে অস্ট্রেলিয়ার হিন্দু ও ইহুদি সংস্থার যৌথ বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : জামায়াতে ইসলামির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ হিন্দু ও ইহুদি সংস্থা। তারা বলেছে, জামায়াত আমির ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের শহীদ হিসেবে কবুল করার দোয়া করেছিলেন। যা তাদের কাছে উদ্বেগের বিষয়।


সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (২৪ নভেম্বর) জানিয়েছে, শফিকুর রহমানের সফর নিয়ে যৌথ বিবৃতিতে ‘অস্ট্রেলিয়া ইহুদি সংস্থা’ এবং ‘অস্ট্রেলিয়া হিন্দু সংস্থা’ বলেছে, “শফিকুর রহমান প্রকাশ্যে হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুর পর তার প্রশংসা এবং তাকে হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া তিনি আরেক হামাস নেতা ইসমাইল হানিয়ার জন্যও শোক প্রকাশ করেছিলেন। এমনকি তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য দোয়া করেছিলেন।”

বিবৃতিতে তারা আরও বলেছে, জামায়াতের অতীত উদ্বেজনক ইতিহাস আছে। তাদের দলের সাবেক নেতারা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।

বাংলাদেশের বিরোধী দলীয় নেতার অস্ট্রেলিয়ার সফরের বিরোধীতা করে সংস্থা দুটি আরও বলেছে, “আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে অস্ট্রেলিয়ার ইমাম কাউন্সিল গত ২১ নভেম্বর সিডনিতে তাকে অভ্যর্থনা দেয়। জানা গেছে, সেখানে অস্ট্রেলিয়ার সাংসদরাও উপস্থিত ছিলেন। আমরা অস্ট্রেলিয়ার সরকারের কাছে জানতে চাই কেন তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো এবং সরকারের কোনো প্রতিনিধি কী তার সঙ্গে দেখা করেছেন কি না।”

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার ইহুদি সংস্থার সভাপতি রবার্ট গ্রেগরি এ নিয়ে বলেছেন, “ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী আয়লেত সাকেদকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ইসরায়েলি সাংসদ সিমচা রোথম্যানের ভিসাও বাতিল করা হয়েছিল। যেখানে ইসরায়েলি নেতাদের বাদ দেওয়া হয়েছে, সেখানে এমন একজন নেতা, যিনি প্রকাশ্যে হামাসের প্রশংসা করেছেন তাকে কীভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে দেওয়া হলো।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সফর নিয়ে অস্ট্রেলিয়ার হিন্দু ও ইহুদি সংস্থার যৌথ বিবৃতি

১

তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

২

ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে রাতের তাপমাত্রা

৩

নড়াইলে শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

৪

রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

৫

সেঞ্চুরিয়নে অ্যাকারম্যানের সেঞ্চুরি

৬