ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০১:৫৮ পিএম

চলতি বছর ২৩ ইসরায়েলি সেনার আত্মহত্যা, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

চলতি বছর ২৩ ইসরায়েলি সেনার আত্মহত্যা, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরাইলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছে। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা। সোমবার (২৩ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, আত্মহত্যা করা ব্যক্তিদের মধ্যে ১৭ জন গাজা যুদ্ধে নিয়মিত বাহিনী অথবা রিজার্ভ ফোর্সে দায়িত্ব পালন করেছিল। তবে চলতি বছর তারা সক্রিয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর আত্মহত্যা করে। এছাড়া চলতি বছর ইসরাইলের পাঁচজন পুলিশ সদস্যও আত্মহত্যা করেছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলের নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমাগত বাড়ছে। হারেৎজ জানায়, যুদ্ধের আগের এক দশকে ইসরাইলি সেনাবাহিনীতে বছরে গড়ে ১২ জন সেনা আত্মহত্যা করতো।

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ওই বছরের শেষ পর্যন্ত সাতজন কর্মরত সেনা আত্মহত্যা করে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২ জন। তবে সেনাবাহিনীর এই পরিসংখ্যানে পূর্ণ চিত্র উঠে আসেনি। কারণ সক্রিয় দায়িত্বে না থাকা অবস্থায় আত্মহত্যা করা সেনাদের এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

গত বছর ইসরাইলি সেনাবাহিনী জানায়, ২০২৩ সাল থেকে এ ধরনের ১৫টি ঘটনা শনাক্ত করেছে তারা। সেনাবাহিনীর জনবল বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘১৫টি ঘটনার এই হিসাব হয়তো কম করে দেখানো হয়েছিল। তবে আগের বছরগুলোতে কয়েকটি ঘটনা বাদ পড়লেও আত্মহত্যার সংখ্যা যে বাড়ছে, তা অস্বীকার করার সুযোগ নেই।’

আরও পড়ুন

হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণাবিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ সতর্ক করে বলেছে, ২০২৬ সাল এবং পরবর্তী সময়ে দায়িত্ব পালন করা সেনারা, বিশেষ করে রিজার্ভ সেনারা, আত্মহত্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। সে বলে, ‘আত্মহত্যার হার বিবেচনায় আগামী কয়েক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি পরিস্থিতি নাটকীয় রূপও নিতে পারে।’

সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলতি বছর আত্মহত্যা করা ১৭ জন সাবেক সেনার মধ্যে ১০ জনের ক্ষেত্রে সামরিক দায়িত্বের সঙ্গে আত্মহত্যার যোগসূত্র থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে মনে করছে তারা। আরেকটি ঘটনা এখনো তদন্তাধীন। প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর আত্মহত্যা করা কর্মরত সেনাদের অধিকাংশই এর আগে মানসিক স্বাস্থ্যসেবা নেয়নি। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি বছর ২৩ ইসরায়েলি সেনার আত্মহত্যা, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

১

চলতি বছর ২৩ ইসরায়েলি সেনার আত্মহত্যা, ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

২

ঘরের মাঠে হার সান্তোসের, প্রশ্নের মুখে নেইমারের ভবিষ্যৎ

৩

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : এসআরবি

৪

হরমুজে তিন জাহাজে মাইন বিস্ফোরণের দাবি ইরানের

৫

পাবনার ঈশ্বরদীতে জামায়াত নেতাকর্মী ও ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

৬