তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। সরবরাহ বাড়ার ইঙ্গিত এবং বাজারে তেলের উদ্বৃত্ত হওয়ার আশঙ্কায় মঙ্গলবার (২৪ নভেম্বর) তেলের দাম প্রায় তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ঝুঁকি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনো বাজারে অনিশ্চয়তা তৈরি করছে।
মঙ্গলবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৮৯.১০ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতে এ তেলের দাম গত ২৭ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে ৭৯.৯৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এ তেলের দাম গত ১০ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল।
ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকলেও সরবরাহ পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকায় সাম্প্রতিক দিনগুলোতে তেলের দাম বাড়ার গতি কমেছে। বাজারে ভবিষ্যতে তেলের অতিরিক্ত সরবরাহের আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জাহাজ চলাচলে বিঘ্ন—দুই বিষয়ই বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, তেলের দাম আবার বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় এখনো অগ্রগতি হয়নি। যেকোনো সময় দুই পক্ষ হরমুজ প্রণালি অবরোধ নিয়ে একে অপরের অবস্থান পরীক্ষা করতে পারে। তেলের সরবরাহ বাড়ার আরেকটি ইঙ্গিত পাওয়া গেছে লিবিয়া থেকে। দেশটির শারারা তেল পাইপলাইন আবার চালু হয়েছে।
আরও পড়ুনএকটি গোষ্ঠী অবৈধভাবে পাইপলাইনের ভালভ বন্ধ করে দেওয়ার পর তা পুনরায় চালু করা হয়। লিবিয়ার জাতীয় তেল করপোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, পাইপলাইন দিয়ে তেল প্রবাহিত হয়ে জাওইয়ার আকাকুস স্থাপনার সংরক্ষণাগারে জমা হতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, সরবরাহ পরিস্থিতির উন্নতি তেলের দাম কমাতে সাহায্য করলেও বাজার এখনো বেশ অস্থিতিশীল।
এএনজেড ব্যাংকের জ্যেষ্ঠ পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল হাইনস বলেন, তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাজার এখনো চাপের মধ্যে রয়েছে। তেলের দাম, সরবরাহ চুক্তি, পরিশোধন খাতের মুনাফা এবং বিনিয়োগকারীদের অবস্থান দেখে মনে হচ্ছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, তেল পরিবহনে এখনো নানা বাধা রয়েছে এবং মজুতের পরিমাণও সীমিত। ফলে বাজার এখন তীব্র সরবরাহ সংকট থেকে বেরিয়ে এলেও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরছে না; বরং দীর্ঘস্থায়ী ঝুঁকির মধ্যে রয়েছে। সূত্র : রয়টার্স
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1795511613.jpg)
_medium_1795508966.jpg)
_medium_1795507043.jpg)
_medium_1795505183.jpg)
_medium_1795504697.jpg)
_medium_1795515166.jpg)
_medium_1795514568.jpg)
_medium_1795504057.jpg)