ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০৮ পিএম

নড়াইলে শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নড়াইলে শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসাদ আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়া এলাকার আমীর মোল্যার ছেলে।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৫ মার্চ দুপুর ১২টার দিকে নড়াইলের নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী আসাদ মোল্যা ঘরের মধ্যে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে বাদীর মেজো মেয়ে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসলে আসাদ পালিয়ে যায়। আশপাশের লোকজন ভুক্তভোগী শিশুর বাবা ও মাকে খবর দিলে তারা বাইরের কাজ ফেলে রেখে বাড়িতে এসে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর ভুক্তভোগী শিশুকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন (২৫ মার্চ) শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন।

এ মামলার আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৬) ধারা এবং ১৫ ধারা অনুযায়ী আসামি আসাদ মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং একই সঙ্গে তাকে তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন বিচারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে শিশুশিক্ষার্থী ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

১

রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

২

সেঞ্চুরিয়নে অ্যাকারম্যানের সেঞ্চুরি

৩

সিদ্ধিরগঞ্জে ঘুমন্ত পরিবারের ওপর বুলডোজার হামলা, আহত ও টাকা লুট

৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

৫

ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

৬