ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৩:৫১ পিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫১ জন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়– গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৫৬ জন। আর হামে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ১০৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬১ জনের।

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) হাম বা উপসর্গে সারাদেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। এদিন হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭ জন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

১

ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

২

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন আরও ৫ দিনের রিমান্ডে

৩

বগুড়ার মোকামতলায় নিজ ঘর থেকে প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার

৪

গাজীপুরে পুলিশ বক্সে ভাঙচুর-আগুন

৫

দিল্লিসহ ভারতের যেকোনো বাংলাদেশ দূতাবাসে গেলেই হাসিনাকে গ্রেফতার করা হবে

৬