বগুড়ার মোকামতলায় নিজ ঘর থেকে প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার মোকামতলা শয়ন ঘর থেকে আজিমা (৫৮) নামে শারীরিক প্রতিবন্ধী বিধবা বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বৃদ্ধা আজিমা মোকামতলা পৌরসভার শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্নাতুল বারীর স্ত্রী।
পরিবারের লোকজন জানান, তিনি নিঃসন্তান এবং শারীরিক প্রতিবন্ধী ছিলেন। ঘরে একাই তিনি থাকতেন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিধবা আজিমা ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন তাকে ডাক দিতে থাকেন। তাতেও কোন সাড়া পাওয়া যায়নি। এক পর্যায়ে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় ঘরের একপাশে সিধঁ কাটা এবং বিছানার ওপর আজিমার মুখ ও শরীরে কাথা ও বালিশ দিয়ে ঢাকা অবস্থান তার মরদেহ পড়ে আছে। পরিবারের ধারণা কে বা কারা ঘরে সিট কেটে তার কানের দুল ও নাক ফুল নিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুনথানার ওসি শাহিনুজ্জামান শাহিন জামান, ওই বৃদ্ধার মৃত্যু কিভাবে হয়েছে এই মুহূর্তে ধারণা করা যাচ্ছে না। তবে ময়নাতনদের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য করুন

_medium_1795512418.jpg)

_medium_1795509224.jpg)
_medium_1795504842.jpg)
_medium_1795503299.jpg)
_medium_1795496205.jpg)
_medium_1795512778.jpg)
_medium_1795505764.jpg)
_medium_1795511613.jpg)