ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম

মজুরি বৃদ্ধির দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা

মজুরি বৃদ্ধির দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা

মফস্বল ডেস্ক : ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে গাজীপুরের সদর উপজেলার ভবানীপু্র, বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুই এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বলে জানান গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। একই সময় পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শ্রমিকরা।

অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী গাড়ির চালক ও যাত্রীরা।

আরও পড়ুন

পরিস্থিতি স্বাভাবিক করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কাজ করছে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা।

 পুলিশ সুপার বলেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মজুরি বৃদ্ধির দাবিতে ফের গাজীপুরে মহাসড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা

১

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

২

একদিনের ব্যবধানে ফের ১৫৭৫ টাকা বাড়ল সোনার দাম

৩

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী 

৪

হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়:  হুমায়ূন কবির

৫

জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৬