ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০২:১৯ এএম

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত, রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার ওই রুশ নাগরিক কর্মস্থলে যাননি। সন্ধ্যায় প্রতিষ্ঠানের এক কর্মচারী তাকে খুঁজতে কক্ষে গিয়ে ডাকাডাকি করেও সাড়া পাননি। পরে দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে বাথরুমের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে গ্রিন সিটির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পুলিশের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এসআই শরিফুল ইসলাম আরও জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য তা পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

১

নিষিদ্ধ আ.লীগের চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

৩

গোপালগঞ্জ সদরের পর কোটালীপাড়াতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ

৪

বিএনপিতে ফেরার গুঞ্জন, নিজের অবস্থান জানালেন রুমিন ফারহানা

৫

১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ

৬