ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ পিএম

নওগাঁর রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় দাম বৃদ্ধির আশঙ্কা

নওগাঁর রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় দাম বৃদ্ধির আশঙ্কা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সারাদেশের মতো ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত শুক্রবার থেকে শুরু হয়ে তিনদিনের বৃষ্টিপাত হয়। একারণে উপজেলার বিভিন্ন ইটভাটা সদ্য তৈরিকৃত কাঁচা ইটগুলো ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে ইট বিক্রয়ের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

কোনো কোনো ইট ভাটার খোলায় বৃষ্টির পানি জমে ইট তৈরির কাজ বন্ধ হওয়ায় শ্রমিকরা অলস সময় পার করছে। রোদ না থাকায় নতুন করে ইট কাটতে পারছে না ভাটা মালিকরা। মৌসুমের শুরুতেই কাঁচা ইট নষ্ট হওয়ায় ধাক্কায় দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ক্রেতারা। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে এর পরিমাপ এখনও নির্ধারণ করতে পারেনি ইট ব্যবসায়ীরা। 

তারা বলছেন, বৈরি অবহাওয়া যদি এ রকম থাকে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। রাণীনগর উপজেলায় ভাটাগুলো ইতোমধ্যেই ইট পোড়ানোর কাজ শুরু করেছে। কাঁচা ইটের অভাবে ২/১টি ইট ভাটা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

শুকানোর জন্য তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্টের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ইটভাটা মালিকরা। ক্ষতি পুষাতে ইটের দাম বাড়ার আশঙ্কা করছেন। একই সাথে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ভাটায় কর্মরত শ্রমিকরা। রাণীনগরে মোট ৬টি ভাটা চালু আছে। বেশ কয়টিতেই ইট পোড়ানোর জন্য আগুন দিয়েছে। 

উপজেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মো. আব্দুস সাত্তার শাহ বলেন, তাদের সমিতির আওতায় মোট ছয়টি ইটভাটা রয়েছে। সব ভাটায় নতুন মৌসুমে ইট পোড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কয়েকটি ভাটায় ইতোমধ্যে ইট পোড়ানো কাজ শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে টানা তিনদিনের বৃষ্টিতে তাদের তৈরি কাঁচা ইটগুলো নষ্ট হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তবে নতুন ইট বিক্রয়ের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় দাম বৃদ্ধির আশঙ্কা

১

এসএমই মেলায় নিজের ছবি দিয়েই বানিয়ে নিতে পারছেন লুমবিডিং পুঁথির গহনা

২

বগুড়ায় একই জমিতে চাষ ও সৌরবিদ্যুৎ, কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা আসবে জাতীয় গ্রীডে আলো

৩

বগুড়ায় পীস স্কুলের এমডিসহ ৩ জনের নামে মামলা : জোর করে পদত্যাগে সই নেওয়ার অভিযোগ

৪

বগুড়ার গাবতলীতে মহিলা আ.লীগের নাজমা ও ছাত্রলীগের সভাপতি মিল্টন গ্রেফতার

৫

জেলা প্রশাসনের উদ্যোগে মোহাম্মদ আলী হাসপাতালে ডেঙ্গু টেস্টিং কিট প্রদান

৬