ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৯:৫৬ পিএম

বরগুনার **লাখ টাকা ঘুষসহ দুদকের হাতে ধরা উপসহকারী প্রকৌশলী

বরগুনার **লাখ টাকা ঘুষসহ দুদকের হাতে ধরা উপসহকারী প্রকৌশলী

বরগুনার আমতলীতে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে রুবেল খান নামে এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তার পকেট থেকে উদ্ধার করা এক লাখ টাকার নম্বরের সঙ্গে আগে থেকে সংরক্ষণ করা ঘুষের টাকার নম্বরের মিল পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাপস বিশ্বাস।

আজ সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী পৌর শহরে অভিযান চালিয়ে তাঁকে আটক করে দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের (সাজেকা) একটি দল। আটক রুবেল খান আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।

দুদক সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে অবস্থিত সেন্ট্রাল লেকের সৌন্দর্যবর্ধন কাজের বিল ছাড় করানোর জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন উপসহকারী প্রকৌশলী রুবেল খান। দাবিকৃত টাকা না দিলে বিল আটকে রাখা এবং কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে গত ১৯ নভেম্বর দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দেন ওই ঠিকাদার।

আরও পড়ুন

অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক ঘুষের টাকার নম্বর সংরক্ষণ করে। পরে অভিযোগকারী ঠিকাদারকে ওই টাকা রুবেল খানের কাছে পৌঁছে দিতে বলা হয়। সোমবার দুদকের সদস্যরা অভিযান চালিয়ে তাঁর পকেট থেকে এক লাখ টাকা উদ্ধার করেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে আগে থেকে সংরক্ষণ করা নম্বর মিলিয়ে দেখা হয়। এতে নম্বরের মিল পাওয়ায় তাঁকে আটক করা হয়।

দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাপস বিশ্বাস বলেন, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে সংরক্ষিত নম্বরের মিল পাওয়ায় আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে আটক করা হয়েছে। পরে তাঁকে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার **লাখ টাকা ঘুষসহ দুদকের হাতে ধরা উপসহকারী প্রকৌশলী

১

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

২

বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত : ২ জন আহত

৩

বগুড়ার আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

৪

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

অফিসার পদে জনবল নিয়োগ দেবে ওয়ালটন প্লাজা

৬