ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের সন্ত্রাস রুখে দিতে হবে : মহিত তালুকদার এমপি
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ দুপচাঁচিয়া-আদমদীঘি আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, পালিয়ে যাওয়া নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও তার সহযোগীরা দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করছে।
তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ ভাবে তাদের নৈরাজ্য ও সন্ত্রাস রুখে দিতে হবে। আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কমিটির প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে দুপচাঁচিয়া সদরের মোয়াজ্জেম হোসেন, চামরুলের শাহজাহান আলী, মাদক দ্রব্যের সহকারি উপ-পরিদর্শক পাপিয়া খাতুন, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মজিদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার দাস, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
আরও পড়ুনসভায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল নিয়ে প্রবেশ বন্ধ, উপজেলার স্পর্শকাতর ও জনবহুল এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ আইন শৃঙ্খলা উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মন্তব্য করুন









