ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৯:৫০ পিএম

বগুড়ার আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে পাটজাত মোড়কের বস্তার পরিবর্তে পলিথিন ব্যবহার করার অপরাধে সালমান অটোমেটিক রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার সালমান অটোমেটিক রাইস মিলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামান।

আরও পড়ুন

জানা যায়, উপজেলার বিভিন্ন অটো রাইস মিলে চাল মোড়কজাত করণের ক্ষেত্রে পাটজাত মোড়কের পরিবর্তে পলিথিন (প্লাস্টিক) ব্যাগ ব্যবহার করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সালমান অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাটজাত মোড়কের বস্তা ব্যবহার না করে অবৈধ ভাবে প্লাষ্টিক ব্যাগ ব্যবহার করার অভিযোগে ওই প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে চাল মোড়কজাতকরণে বাধ্যতামূলকভাবে পাটজাত মোড়ক ব্যবহার করার নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

১

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

২

অফিসার পদে জনবল নিয়োগ দেবে ওয়ালটন প্লাজা

৩

ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের সন্ত্রাস রুখে দিতে হবে : মহিত তালুকদার এমপি

৪

সিরাজগঞ্জে নিজ বাসায় সোলার প্যানেল স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী

৫

বগুড়ায় ১০ দিনেও অধরা শিশু ধর্ষণ প্রধান আসামি রাহুল, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

৬