ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০১:১৬ এএম

১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ

ছবি : সংগৃহীত, ১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ

শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফারিদা শহীদ ১২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ২৩ নভেম্বর শুরু হওয়া এ সফর চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এ সময় তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় সম্পর্কবিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ফারিদা শহীদ। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানান।

সাক্ষাতে সচিব ফারিদা শহীদকে স্বাগত জানিয়ে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার তুলে ধরেন। তিনি জানান, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণের পাশাপাশি কারিগরি, বৃত্তিমূলক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার উন্নয়নে কাজ করছে সরকার। এ ছাড়া প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সচিব আশা প্রকাশ করেন, এ সফর শিক্ষার অধিকার নিয়ে গঠনমূলক আলোচনার সুযোগ তৈরি করবে এবং সফর থেকে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক হবে। এ সময় ফারিদা শহীদকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

জবাবে উষ্ণ অভ্যর্থনা ও সফর আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ফারিদা শহীদ। বাংলাদেশের শিক্ষা নীতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশা জানান।

শিক্ষার অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এটিই ফারিদা শহীদের প্রথম বাংলাদেশ সফর। সফরকালে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ

১

জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

৩

ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়ে, যে কারণে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

৪

১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা

৫

বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

৬