ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ১০:৩৯ এএম

একদিনের ব্যবধানে ফের ১৫৭৫ টাকা বাড়ল সোনার দাম

একদিনের ব্যবধানে ফের ১৫৭৫ টাকা বাড়ল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৫ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। আজ এ দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।

আরও পড়ুন

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা

১

একদিনের ব্যবধানে ফের ১৫৭৫ টাকা বাড়ল সোনার দাম

২

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী 

৩

হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়:  হুমায়ূন কবির

৪

জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

লিবিয়া থেকে মঙ্গলবার দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

৬