ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৩:১৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ, ট্রেন চলাচলে বিঘ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ, ট্রেন চলাচলে বিঘ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। এ সময় ২টি ট্রেন আটকে পড়ে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে বাসুদেব ইউনিয়ন থেকে আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন গঠন করা হয়েছে। এবার এই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাছিহাতাসহ সদর উপজেলার ৩টি ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন ইউনিয়নের বাসিন্দারা। এতে নেতৃত্ব দেন স্থানীয় বিএনপির নেতারা। পরে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন রেলপথ অবরোধ করেন। এতে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

আরও পড়ুন

জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার বলেন, সদর উপজেলা থেকে মাছিহাতা ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমরা এটি কোনোভাবেই মানব না। কোনো অবস্থাতেই আমরা বরিশলে যুক্ত হব না। আমাদের দাবি মানা না হলে আন্দোলন আরও দীর্ঘায়িত হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ, ট্রেন চলাচলে বিঘ্ন

১

পদত্যাগের ১১ দিন পর এনভিডিয়ায় স্বপদে জেনসেন হুয়াং

২

ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে

৩

গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

৪

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তাৎক্ষণিক প্রয়োজন নেই : আইজেনকোট

৫

বাংলাদেশের মানসিক প্রস্তুতির ঘাটতি বড় করে দেখছেন সহকারী কোচ

৬