ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ পিএম

বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতের রবিউল আমীর এনামুল হক সেক্রেটারি নির্বাচিত

বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতের রবিউল আমীর এনামুল হক সেক্রেটারি নির্বাচিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক মাওলানা রবিউল ইসলাম ও বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা মজলিসে শুরা সদস্য নির্বাচন উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরা সদস্য নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের, জেলা ইউনিটের সদস্য অধ্যাপক ফজলুল করিম, জেলা পরিবহন বিভাগের সভাপতি ডাঃ নুরুল আমীন সরকার।

আরও পড়ুন

শুরা নির্বাচন শেষে ২০২৭-২০২৮ সেশনের জন্য উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়। কর্মপরিষদ সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট দলিলুর রহমান ও শেখ শাকিল, কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, কাজী মাওলানা আব্দুর রহীম ও অ্যাডভোকেট এমএম জাহিদুল হককে মনোনীত করা হয়।

এছাড়াও মজলিসে শুরা সদস্য হিসাবে আগামী ২ বছরের জন্য অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, অ্যাডভোকেট দলিলুর রহমান, অধ্যাপক মতিউর রহমান, এমএম জাহিদুল হক, শহিদুল ইসলাম, শেখ শাকিল, কাজী মাওলানা আব্দুর রহীম, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুল আলীম এবং আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলা উপজেলা জামায়াতের রবিউল আমীর এনামুল হক সেক্রেটারি নির্বাচিত

১

রাব্বি হত্যা: জয়পুরহাটে সন্দেহভাজন যুবক গ্রেফতার, বগুড়ায় অটোভ্যান উদ্ধার

২

জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় যুবকদের উদ্যেগে রাস্তা সংস্কার

৩

স্কয়ার ফুডে জনবল নিয়োগ, থাকছে না বয়সসীমা

৪

রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১০৪ জন পরীক্ষার্থী

৫

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ বানিয়ে তোলপাড় সৃষ্টি করা আলোচিত আ’লীগ নেতা শ্যামল গ্রেফতার

৬