উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়ন
রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ১০৪ জন পরীক্ষার্থী
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে ৭৭৯ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়াও ফেল থেকে পাস করেছে ১০৪ জন। গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৩১ হাজার ৩শ’ ৬৪ জন। এই সংখ্যক পরীক্ষার্থী ভিন্ন ভিন্ন বিষয়ে মোট ১ লাখ ৯ হাজার ৯শ’ ৭১টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করে।
তাদের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ পুনরায় তাদের উত্তরপত্র যাচাই-বাছাই, নম্বর বণ্টন ও যোগ বিয়োগ পরীক্ষা-নিরীক্ষা করান। এরপর পুনঃমূল্যায়নের ফলাফলে ৭৭৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়াও ফেল থেকে পাস করেছে ১০৪ জন পরীক্ষার্থী।
আরও পড়ুনগ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন। জিপিএ ৫ থেকে জিপিএ ৫ পেয়েছে ৫৫ জন। অকৃতকার্য ১৪০ জন শিক্ষার্থীর পুনঃমূল্যায়নে আবেদন করলেও তাদের ফলাফলে কোন পরিবর্তন হয়নি। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন







