ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৩০ দুপুর

এপস্টেইন ফাইলসে নাম মামদানির মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের

এপস্টেইন ফাইলসে নাম মামদানির মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত নতুন নথিতে এবার নাম উঠে এসেছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের।

সদ্য প্রকাশিত এপস্টেইনসংক্রান্ত ফাইলে দাবি করা হয়েছে, ২০০৯ সালে গিজলাইন ম্যাক্সওয়েলের ম্যানহাটনের বাসভবনে আয়োজিত একটি পার্টিতে তিনি উপস্থিত ছিলেন। প্রকাশিত তথ্যে বলা হয়, ওই বছর মীরা নায়ার পরিচালিত চলচ্চিত্র অ্যামেলিয়া মুক্তি পায় এবং ছবিটির প্রচারের অংশ হিসেবেই তিনি ওই অনুষ্ঠানে অংশ নেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার যে নতুন দফার নথি প্রকাশ করেছে, তাতে ২০০৯ সালে জনসংযোগকর্মী পেগি সিগালের পাঠানো একটি ইমেইল অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে মীরা নায়ারের নাম উল্লেখ করা হয়। ২০০৯ সালের ২১ অক্টোবর ভোরে পাঠানো ওই বার্তায় সিগাল লেখেন, এইমাত্র গিজলাইনের টাউনহাউসে চলচ্চিত্রের আফটার পার্টি থেকে বের হলাম। তিনি আরো জানান, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মীরা নায়ার।

ইমেইলে চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে তেমন ইতিবাচক সাড়া না পাওয়ার কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন চলচ্চিত্র ও বিনোদন শিল্পসংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও লেখেন সিগাল। এই ইমেইলটি বিচার বিভাগের সর্বশেষ প্রকাশিত কয়েক লক্ষ নথির একটি মাত্র। এসব নথিতে জেফরি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে।

আরও পড়ুন

উল্লেখ্য, অ্যামেলিয়া একটি জীবনীভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র, যেখানে কিংবদন্তি বিমানচালক অ্যামেলিয়া ইয়ারহার্টের ভূমিকায় অভিনয় করেন হিলারি সোয়াঙ্ক এবং তার স্বামী ও প্রকাশক জর্জ পুটনামের চরিত্রে ছিলেন রিচার্ড গিয়ার।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন ফাইলসে নাম মামদানির মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের

বিএনপির সমর্থনে সরে দাঁড়ালেন খেলাফত আন্দোলনের প্রার্থী

ইনডোর ও কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার  

এপস্টেইন নথিতে নাম ক্লিনটন দম্পতিরও

দিনাজপুরের ঘোড়াঘাটে অবরুদ্ধ মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করলো প্রশাসন

গাজার রাফা সীমান্ত খুলে দিলো ইসরায়েল