ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৯ দুপুর

আঙ্কারায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র 

আঙ্কারায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : চলমান উত্তেজনা মধ্যে পরমাণু চুক্তি ইস্যুতে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তুরস্কের আঙ্কারায় বৈঠক আয়োজনের চেষ্টা করছে কয়েকটি দেশ।

একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা রোববার (১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে, তারা চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে এই ধরনের আলোচনা শুরু করতে চায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক, মিশর ও কাতার যৌথভাবে চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠকটি আয়োজনের উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত এ বৈঠকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নিতে পারেন। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন, পরমাণু চুক্তির আহ্বান জানিয়ে ট্রাম্পের মন্তব্য এবং বিপরীতে সামরিক অভিযানের হুমকি কোনো প্রতারণামূলক কৌশল নয়। সাম্প্রতিক দিনগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ট্রাম্প নিজেই একে ‘বিশাল নৌবহর’ হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে, এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে বলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করেছেন।

আরও পড়ুন

রোববার খামেনির মন্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, আমাদের কাছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ রয়েছে, যেগুলো ইরানের খুব কাছেই অবস্থান করছে, মাত্র কয়েকদিনের দূরত্বে। আমরা আশা করছি একটি চুক্তি হবে। যদি তা না হয়, তবে আমরা ঠিকই বুঝতে পারব যে তিনি (খামেনি) সঠিক ছিলেন কি না।’

এদিকে রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঙ্কারায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র 

পয়েন্ট হারিয়েও হাল ছাড়ছেন না গার্দিওলা

নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১১

দিনাজপুরের চিরিরবন্দরে বীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট : ৬ হাজার কোটি টাকার ক্ষতির মুখে আইসিসি

খামেনির হুঁশিয়ারিতেও চুক্তির আশা ট্রাম্পের