খামেনির হুঁশিয়ারিতেও চুক্তির আশা ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের যেকোনও হামলাকে আঞ্চলিক যুদ্ধের শুরু হিসেবে সতর্ক করার পর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, হুমকির মাঝেও ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আশা তিনি ছাড়ছেন না। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, অবশ্যই তিনি এমনটাই বলবে। আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি চুক্তি না হয়, দেখা যাবে সে ঠিক ছিল কি না।
উল্লেখ্য, রবিবার ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সরকারবিরোধী বিক্ষোভকে একটি অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তবে তা পুরো অঞ্চলে যুদ্ধ ডেকে আনবে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ভুল হিসাব-নিকাশ নিয়ে তিনি উদ্বিগ্ন, তবে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট বুদ্ধিমান। তিনি আরও জানিয়েছেন, আঞ্চলিক কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
খবর : এএফপি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







