ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৫৪ দুপুর

নাটকীয় জয়ে তিনে তিনে ম্যানইউ’র

নাটকীয় জয়ে তিনে তিনে ম্যানইউ’র, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নাটকীয় এক ম্যাচ হয়েছে ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের। ম্যাচের শেষ দিকে টানা দুই গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা ম্যানইউও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ। গতকাল রোববার ওল্ড ট্র্যাফোর্ডের লড়াইয়ের ম্যাচে শেষ ৯ মিনিটের নাটকে ৩-২ ব্যবধানে জিতে টানা তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইউনাইটেড।

ম্যাচের ১৯ মিনিটেই গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ক্যাসেমিরো। বিরতির আগে আরকোনো গোল হয়নি ম্যাচে। ফলে এই লিড নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস কুনহা। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেড সহজেই জয় পেতে যাচ্ছে এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু পরের ৬ মিনিটে দুই গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে রেড ডেভিলরা। হ্যারি ম্যাগুইয়ার ফাউল করলে পেনাল্টি পেয়ে ফুলহ্যামের হয়ে একটি গোল শোধ করেন হিমেনেস। অতিরিক্ত সময়ে সমতা ফেরান কেভিব।

আরও পড়ুন

তবে রক্ষা হয়েছে বেনিয়ামিন সেসকোর কল্যাণে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান গড়ে দেন তিনি। পুরো ম্যাচে ৫৭ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে ফুলহ্যাম। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ শটের ৬টি লক্ষ্যে রেখেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির হুঁশিয়ারিতেও চুক্তির আশা ট্রাম্পের

নাটকীয় জয়ে তিনে তিনে ম্যানইউ’র

যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান, তারা সম্পূর্ণ প্রস্তুত : আরাগচি

তফসিল ঘোষণার পর ১৫ রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার : টিআইবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : ডা. শফিকুর রহমান