ভিডিও রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২০ দুপুর

অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল

অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দুই মিনিটে হুগো একিতিকের দুই গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে এক মাসেরও বেশি সময় পর জয়ের দেখা পেলো লিভারপুল।

 হারলেও শুরুটা দারুণ করেছিল নিউক্যাসল। ৩৬ মিনিটে অ্যান্থনি গর্ডন গোল করে এগিয়ে নেন দলকেন। এতে ১৯৯৪ সালের পর অ্যানফিল্ডে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করে সফরকারীরা। তবে সেই স্বপ্ন শেষ হয়ে যায় ৪১ ও ৪৩ মিনিটে টানা দুই গোল করে লিভারপুলকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন হুগো একিতিকে। প্রথম গোলে সহায়তা করেন ফ্লোরিয়ান উইর্টজ। পরের মিনিটে গোল করেন মিলোস কেরকেজের লং বল ধরে দূরের কর্নারে। একিতিকে গোল করিয়ে ৬৭ মিনিটে মোহাম্মদ সালাহর সঙ্গে ওয়ান-টু খেলে দূরের পোস্টে শটে গোল করেন উইর্টজ নিজেই। এরপর যোগ করা সময়ে ইব্রাহিমা কোনাতে গোল করে লিভারপুলের বড় জয় নিশ্চিত করেন।

এই গোলটি কোনাতের জন্য ছিল আবেগঘন। চলতি মাসে তার বাবা মারা যাওয়ায় শেষকৃত্যে অংশ নিতে তিনি দুটি ম্যাচ খেলতে পারেননি। গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই ডিফেন্ডার এবং সতীর্থদের ভালোবাসায় সিক্ত হন। ফ্লোরিয়ান উইর্টজ ও ইব্রাহিমা কোনাতের গোলে করলে আর্নে স্লটের দল উঠে এসেছে টেবিলের পাঁচ নম্বরে। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১৪ পয়েন্ট কম। ৩৩ পয়েন্ট নিয়ে দশে নেমে গেছে নিউক্যাসল।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে জয়ের দেখা পেলো লিভারপুল

যুদ্ধের শঙ্কায় তেহরানের ৮২ মেট্রো স্টেশনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা ইরানের

মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে সংঘর্ষে নিহত নেতার কবর জিয়ারত করলেন জামায়াত আমির

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ডাকসুর উদ্যোগে কুমিল্লা রুটে বাস ট্রিপ চালু