ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫০ সকাল

ডাকসুর উদ্যোগে কুমিল্লা রুটে বাস ট্রিপ চালু

ডাকসুর উদ্যোগে কুমিল্লা রুটে বাস ট্রিপ চালু, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কুমিল্লা রুটে নতুন বাস ট্রিপ চালু করা হয়েছে। দীর্ঘদিন ধরে কুমিল্লা ও আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি কমানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বাস ট্রিপের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রিপের উদ্বোধন করেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আসিফ আব্দুল্লাহ।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমসহ  সাধারণ শিক্ষার্থীরা। 

উদ্বোধনী বক্তব্যে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “আমরা দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও প্রয়োজন নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবেই আজ কুমিল্লা রুটে বাস ট্রিপ চালু করা হয়েছে। এতে করে কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “ডাকসু সবসময় শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কুমিল্লা রুটে বাস চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে।”

শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কুমিল্লা রুটে নিয়মিত বাস ট্রিপ চালু হওয়ায় তাদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান

লেবানন সীমান্তে ৮ ইসরায়েলি সেনা আহত

মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান