ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০১:২৯ দুপুর

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী, ছবি: দৈনিক করতোয়া।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস চালু করতে চায় সরকার। সেক্ষেত্রে রোববার অফলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। বলেন, শনি-সোম-বুধবার অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলো রবি-মঙ্গল ও বৃহস্পতিবার চলবে অনলাইনে ক্লাস।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।
 
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এটি একটি পাইলট প্রকল্প, আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে। ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এটার লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে। তিনি আরও বলেন, ‘শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। এটি মহানগর ও মেট্রোপলিটন এলাকায় হবে। সারা দেশে নয়।
 
এ সিদ্ধান্ত আগামী সোমবার থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন।’ ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, তবে সব প্রতিষ্ঠানে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষা ব্যবস্থায় ধস নামে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাসেও শূন্য ইশতেহার বাস্তবায়ন, প্রশ্নের মুখে জকসু

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে: শিক্ষামন্ত্রী

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের অস্ত্র আইনে ১০ বছরের কারাদণ্ড

শহিদ আবু সাঈদ হত্যা মামলায় পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছর কারাদণ্ড

শহিদ আবু সাঈদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড

শহিদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে