ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬ ০৪:০৬ এএম

কাল ঢাবির মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনটি গরু কোরবানি করবে ছাত্রশিবির

কাল ঢাবির মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনটি গরু কোরবানি করবে ছাত্রশিবির

ঢাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত হবে 'দস্তরখান-এ ঈদ' শীর্ষক ব্যতিক্রমী এক অনুষ্ঠান। ঈদের দিন হলে অবস্থানরত শিক্ষার্থীর কাছে রাতে খাবার পৌঁছে দেওয়া হবে।

ঈদুল আজহার নামাজ শেষে গরু ও খাসিগুলো হাজী মুহাম্মদ মহসিন হল খেলার মাঠে কুরবানি করা হবে। এরপর রান্না শেষে রাতের খাবার হিসেবে হলে হলে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে কুরবানির মাংস।

শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, ত্যাগ, কুরবানি, তাকওয়া ও ভ্রাতৃত্বের মহান শিক্ষা নিয়ে সমাগত পবিত্র ঈদুল আযহা।

ঈদের দিন আবাসিক হলে অবস্থানরত ঢাবি শিক্ষার্থীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজন করতে যাচ্ছে 'দস্তরখান-এ-ঈদ'। এ আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন রাতে হলে অবস্থানরত প্রত্যেক শিক্ষার্থীর কাছে রাতের খাবার পৌঁছে দেওয়া হবে।

শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি কাজী আশিক বলেন, ইসলামী ছাত্রশিবির প্রতি বছর ঈদেই কুরবানি করে থাকে। তবে ৫ আগস্টের পর থেকে এখন বড় পরিসরে আয়োজন করার পরিবেশ তৈরি হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এবারের ঈদে আমরা মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনটি গরু কুরবানি করব, আর ননমুসলিম শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী সংখ্যা অনুপাতে যত গুলো খাসি প্রয়োজন হয় ততগুলো কুরবানি করা হবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ মহিউদ্দীন খান বলেন, ক্যাম্পাসে অবস্থানরত এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির বহু বছর ধরেই কুরবানির আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও ঈদের দিন রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের আয়োজনের নাম 'দস্তরখান-এ-ঈদ'।

তিনি আরও বলেন, এ আয়োজনের জন্য ইতোমধ্যে ৩টি গরু ক্রয় করা হয়েছে। হলে অবস্থানরত যে সকল মুসলিম ও ননমুসলিম ঢাবি শিক্ষার্থী গত ২৫ মে তারিখে মধ্যে আমাদের হলে অবস্থানের তথ্য জানিয়েছেন, ঈদের দিন রাতে হলে তাদের খাবার পৌঁছে দেওয়া হবে। যারা এখনো তথ্য দেয়নি, তাদেরকেও ঈদের দিন হলে অবস্থানের তথ্য দেওয়ার জন্য আহ্বান করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইল ইস্যুতে মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব যুক্তরাষ্ট্রের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে: সোনিয়া গান্ধী

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

সীমান্তে ৮ জনকে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিল বিজিবি

দেশে ফিরলেন স্পিকার

মধ্যরাতে ভিডিও বার্তায় আন্দোলনকারীদের যা বললেন মোদী