ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ০৯:৩৫ রাত

পিরোজপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

পিরোজপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় পরকীয়ার জেরে এক বৃদ্ধা শাশুড়িকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহের তীর পুত্রবধূ ও তার কথিত প্রেমিক স্থানীয় এক ব্যক্তির দিকে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নমিতা রানী পাল (৬০) ওই এলাকার বাসিন্দা রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শ্যামল চন্দ্র পালের স্ত্রী বন্যা রানী পাল (৩২) দীর্ঘদিন ধরে একই এলাকার কামাল পঞ্চায়েত নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে শাশুড়ি নমিতা রানী প্রতিবাদ করেন। এরপর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি।

নিহতের স্বজনরা জানান, মরদেহে একাধিক নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। গলায় আঘাতের দাগ দেখা গেছে। হাতের শাখা ভাঙা অবস্থায় ছিল এবং ঘরের দেয়ালেও রক্তের দাগ পাওয়া যায়। এসব আলামতের ভিত্তিতে পরিবারের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের মেয়ে রঞ্জিতা ও নাতি-নাতনিরা অভিযোগ করে বলেন, “আমাদের মা ও দিদাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে।”

নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জানান, ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। পরে ফিরে এসে ঘরের সিটকানি খোলা দেখতে পান। ঘরে ঢুকে স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে পেছনের দিক দিয়ে কামাল পঞ্চায়েত পালিয়ে যায় বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন

এছাড়া অভিযুক্ত বন্যা রানী পালের ফুফা বরগুনার কোরব এলাকার তাপস দেবনাথ (৪৪) ঘটনার সময় ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয়দের ধারণা, তিনিও এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে কামাল পঞ্চায়েতের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জিয়ানগর থানার ওসি মোহব্বত খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যার অভিযোগ

জিয়াউর রহমানের প্রদর্শিত পথ ধরে বিএনপি সামনে এগিয়ে যাবে: মির্জা ফখরুল

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের অবিস্মরণীয় প্রতীক: রাষ্ট্রপতি

বক্তব্যটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নিচ্ছি—ফেসবুকে স্ট্যাটাসে যা বললেন ববি হাজ্জাজ

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা বরখাস্ত

ঘরেই তৈরী করুন গরুর মাংসের শাহী রেজালা