ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৭ দুপুর

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ ঢাকার 

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ ঢাকার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ভারতকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশে। তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট পর্যবেক্ষণের জন্য ভারতকে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভারত এখনও জানায়নি, তারা পর্যবেক্ষক দল পাঠাবে কি না।

অন্তর্বর্তী সরকারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যে ছয়টি আন্তর্জাতিক সংস্থা, ১৬টি দেশ এবং বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি রয়েছেন। অংশগ্রহণ নিশ্চিত করা পর্যবেক্ষক দলগুলোর মধ্যে রয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। পর্যবেক্ষক দলে সরকারি ও বেসরকারি-উভয় ধরনের সংস্থার প্রতিনিধিরাও থাকবেন।

আরও পড়ুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনে যে সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নিচ্ছেন, তা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত সাধারণ নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি।ভারতের পাশাপাশি নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, রোমানিয়াসহ আরও কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের কয়েকটি এখনও তাদের প্রতিনিধিদল চূড়ান্ত করার প্রক্রিয়ায় রয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভোটের আগেই আন্তর্জাতিক পর্যবেক্ষকের মোট সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ ঢাকার 

জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায় : মির্জা ফখরুল

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত অন্তত ১২ খনি শ্রমিক

কষ্টার্জিত জয় রিয়াল মাদ্রিদের

ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ : মেদভেদেভ

রোজায় ৬৫০ টাকা কেজিতে মিলবে গরুর মাংস