ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৫ দুপুর

নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১১

নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১১, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে বোকো হারাম কমান্ডারসহ গোষ্ঠীর আরো ১০ সদস্য নিহত হয়েছেন। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, রোববার বোর্নো রাজ্যের সাম্বিসা বনাঞ্চলে এ অভিযান চালানো হয়। 

নিহত কমান্ডারকে আবু খালিদ হিসেবে শনাক্ত করা হয়েছে, যিনি সাম্বিসা বনাঞ্চলে বোকো হারামের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন। তাকে নিষিদ্ধ গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। তিনি সাম্বিসায় রসদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমন্বয়ের দায়িত্বে ছিলেন। বিবৃতিতে আরো বলা হয়, নাইজেরিয়ার সেনাদের মধ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর-পূর্বাঞ্চলের বনাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বোকো হারাম ২০০০ সালের গোড়ার দিক থেকে নাইজেরিয়ায় সক্রিয় রয়েছে। ২০১৫ সাল থেকে, এই গোষ্ঠী প্রতিবেশী ক্যামেরুন, চাদ এবং নাইজারেও হামলা চালিয়েছে। কর্তৃপক্ষ জানায়, লেক চাদ অববাহিকাজুড়ে কমপক্ষে দুই মানুষকে হত্যা করেছে তারা। খবর : টিআরটি ওয়ার্ল্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১১

দিনাজপুরের চিরিরবন্দরে বীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট : ৬ হাজার কোটি টাকার ক্ষতির মুখে আইসিসি

খামেনির হুঁশিয়ারিতেও চুক্তির আশা ট্রাম্পের

নাটকীয় জয়ে তিনে তিনে ম্যানইউ’র

যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় তেহরান, তারা সম্পূর্ণ প্রস্তুত : আরাগচি