ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৭ দুপুর

পয়েন্ট হারিয়েও হাল ছাড়ছেন না গার্দিওলা

পয়েন্ট হারিয়েও হাল ছাড়ছেন না গার্দিওলা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দুই গোলের লিড পেয়ে প্রতিপক্ষ যখন কোণঠাসা, তখন জয়টাই ছিল স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু প্রথমার্ধের সেই দাপট ধরে রাখতে ব্যর্থ ম্যানচেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। এই হোঁচটে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববারের এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৬-এ। সামনেই লিভারপুলের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে এমন পারফরম্যান্স শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। নতুন বছরটা যেন অভিশাপ হয়ে এসেছে সিটিজেনদের জন্য। ২০২৬ সালে লিগে খেলা ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে তারা। সম্ভাব্য ১৮ পয়েন্টের মধ্যে ঝুলি ভরেছে মাত্র ৭ পয়েন্ট। গতকালও জয়ের খুব কাছে গিয়ে পয়েন্ট হারানো দলের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছে।

তবে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়েও হাল ছাড়তে নারাজ সিটি বস পেপ গার্দিওলা। মিকেল আর্তেতার আর্সেনালকে ছোঁয়ার ব্যাপারে এখনো আশাবাদী তিনি। গার্দিওলা বলেন, এখনও ১৪ ম্যাচ বাকি। যতক্ষণ গাণিতিক সুযোগ আছে, আশা থাকবেই। অতীতে এমন ম্যাচগুলোতে আমরা জয়ের পথ খুঁজে পেতাম, আজ পারিনি। দলে অনেক সমস্যা আছে, তবে খেলোয়াড়রা ফিরছে এবং তাদের মধ্যে ভালো করার দৃঢ়তা আমি দেখছি।

আরও পড়ুন

অন্যদিকে, দুই গোলে পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছাড়াটা টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্কের জন্য বড় স্বস্তি বয়ে এনেছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করার পর এই কামব্যাক তার বরখাস্তের গুঞ্জনে জল ঢেলে দিয়েছে। ম্যাচ শেষে ফ্রাঙ্ক বলেন, বড় দলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে এভাবে ফিরে এসে পয়েন্ট পাওয়াটা গর্বের। আমরা দিন দিন উন্নতি করছি, খেলোয়াড়দের নিয়ে আমি খুব খুশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পয়েন্ট হারিয়েও হাল ছাড়ছেন না গার্দিওলা

নাইজেরিয়ায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১১

দিনাজপুরের চিরিরবন্দরে বীমা কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট : ৬ হাজার কোটি টাকার ক্ষতির মুখে আইসিসি

খামেনির হুঁশিয়ারিতেও চুক্তির আশা ট্রাম্পের

নাটকীয় জয়ে তিনে তিনে ম্যানইউ’র