ভিডিও সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:২৬ দুপুর

এপস্টেইন নথিতে নাম ক্লিনটন দম্পতিরও

এপস্টেইন নথিতে নাম ক্লিনটন দম্পতিরও, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ নতুন নথি শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নতুন প্রকাশিত ফাইলগুলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের জন্য নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইন মামলার তদন্তে সমন অমান্যের অভিযোগে ক্লিনটন দম্পতির বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ভোট আয়োজনের প্রস্তুতির মধ্যেই এসব নথি প্রকাশ করা হয়েছে। এ নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে আলোচনা তীব্রতর হয়েছে। প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, বিল ক্লিনটনের কর্মীদের সঙ্গে জেফরি এপস্টেইন এবং তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। নথিগুলোতে তাদের মধ্যে বিনিময় হওয়া কিছু কুরুচিপূর্ণ ই-মেইলের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

বিবিসি জানায়, রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ চলতি সপ্তাহেই ক্লিনটন দম্পতিকে কংগ্রেস অবমাননার অভিযোগে অভিযুক্ত করার বিষয়ে ভোটাভুটি করতে পারে। এর আগে হাউজ ওভারসাইট কমিটির রিপাবলিকান সদস্যদের পাশাপাশি কয়েকজন ডেমোক্র্যাট সদস্যও তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এর আগে গত ডিসেম্বরে প্রকাশিত নথিতে এপস্টেইনের সঙ্গে বিল ক্লিনটনের ছবি এবং এক ভুক্তভোগীর সঙ্গে তাকে উষ্ণ প্রস্রবণে (হট টাব) দেখা যাওয়ার দাবি সামনে আসে।

আরও পড়ুন

সর্বশেষ নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ২০০১ থেকে ২০০৪ সালের মধ্যে বিল ক্লিনটন অন্তত ১৬ বার এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছিলেন। পাশাপাশি ম্যাক্সওয়েল ও ক্লিনটনের কর্মীদের মধ্যে ভ্রমণ, নৈশভোজ এবং বিভিন্ন সামাজিক আয়োজন নিয়ে নিয়মিত যোগাযোগের প্রমাণও পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপস্টেইন নথিতে নাম ক্লিনটন দম্পতিরও

দিনাজপুরের ঘোড়াঘাটে অবরুদ্ধ মাদ্রাসা শিক্ষককে উদ্ধার করলো প্রশাসন

গাজার রাফা সীমান্ত খুলে দিলো ইসরায়েল

বিএনপি ও ছাত্রদলের নারী নির্যাতনের প্রতিবাদে ঢাবি ছাত্রী সংস্থার বিক্ষোভ

ভারতকে কাঁদিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আঙ্কারায় বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র