ভিডিও শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৬ রাত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করলেন জো রুট

জো রুট।

স্পোর্টস ডেস্কঃ অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন জো রুট। ব্রিসবেনে চলমান অ্যাশেজের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি করতে রুটের লেগেছে ৪৩৯৬ দিন, ৩০ ইনিংস, ১৬ টেস্ট এবং ১২ বছর। এটি টেস্টে তার ৪০তম সেঞ্চুরি।

এর আগে ২৯ ইনিংস অস্ট্রেলিয়ায় খেলে রুটের সর্বোচ্চ স্কোর ছিল ৮৯। আজ সেই সেঞ্চুরি-খরা কাটল এবং অস্ট্রেলিয়ার মাটিতে হাজার রানও পূর্ণ করলেন।

অ্যাশেজ শুরুর আগে বড় প্রশ্ন ছিল, রুট কি অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে পারবেন? পার্থ টেস্টে তিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। প্রথম ইনিংসে শূন্য রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে ৮ রান। তবে ব্রিসবেনে তিনি পুরো দৃশ্যপট বদলে দিলেন।

ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে রুট একাই নায়ক নন। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক ৬টি উইকেট তুলে নিয়েছেন। বেন ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স এবং গাস অ্যাটকিনসনকে ফেরিয়েছেন তিনি।

 

আরও পড়ুন

এই ম্যাচে স্টার্ক পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটের রেকর্ড ভেঙে, বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ডও গড়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)

ইংল্যান্ড- ৩২৫/৯ (৭৪ ওভার); রুট ১৩৫*, ক্রাওলি ৭৬; স্টার্ক ৬-৭১, ১-৪৩ নেসের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠকে জামায়াত 

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় 

১১ দলীয় নির্বাচনী ঐক্য নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবে জামায়াত 

আচরণবিধি লঙ্ঘন ইস্যুতে ইসিতে ব্যাখ্যা দিলেন মামুনুল হক

গত দেড় দশকে হিসাবে কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা কর্নেল অলির