ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫ ০৯:১২ পিএম

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

কুমিল্লায় শিয়ালের কামড়ে শিশুসহ আহত ৭

কুমিল্লার মুরাদনগরে একটি শিয়ালের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন।

গতকাল শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলায় যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আজ রোববার (১২ অক্টোবর) বিকেলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।

স্থানীয়রা জানান, শনিবার মাগরিব নামাজের পর মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের ওপর হঠাৎ শিয়ালটি হামলা চালায়। প্রথমে একজনকে কামড় দেয়। এরপর আরেকজনের পায়ে কামড় দিয়ে পালানোর সময় পথে থাকা অন্যদেরও আক্রমণ করে। পরে রাতেই এলাকাবাসী একত্রিত হয়ে শিয়ালটিকে মেরে ফেলেন।

আরও পড়ুন

আহত সবাইকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক বলেন, কারও অবস্থা গুরুতর নয়। পরবর্তী ভ্যাকসিন সময়মতো নেওয়ার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী