ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ১০:৪১ পিএম

বগুড়ায় ওষুধের আড়ালে ট্যাপেন্টাডল কারবার : ডিবির অভিযানে ১০ হাজার পিসসহ গ্রেফতার ২

বগুড়ায় ওষুধের আড়ালে ট্যাপেন্টাডল কারবার : ডিবির অভিযানে ১০ হাজার পিসসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : বগুড়ায় হাত বাড়ালেই মিলছে ট্যাপেন্টাডল ট্যাবলেট। মহানগরের হাড্ডিপট্টিসহ বিভিন্ন মাদক স্পট ও এক শ্রেণির ফার্মাসিতে পাওয়া যায় এই ট্যাবলেট। ইয়াবার বিকল্প হিসাবে বেড়েছে নিষিদ্ধ এই ট্যাবলেটের ব্যবহার। তরুণ, যুবা ও কিশোর ট্যাপেন্টাডল ট্যাবলেটের নেশায় বুদ হয়ে যাচ্ছে।

দাম কম,সহজলভ্য ও ব্যাপক চাহিদার কারনে ট্যাপেন্টাডলের চালান আসছে বগুড়ায়। গত দুমাসেই বগুড়ায় এই নেশার ট্যাবলেটের দুটি বড় চালান ধরা পাড়েছে। গত শনিবার (২৮ নভেম্বর) রাতেও ডিবির হাতে আটক হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেটের একটি বড় চালান। সেই চালানে পাওয়া গেছে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। গ্রেফতার করা হয়েছে দুই ওয়ুধ ব্যবসাযীকে।

তারা ওষুধ ব্যবসার আড়ালে ট্যাপেন্টাডল ট্যাবলেটের কারবার চালিয়ে আসছিলেন। শুধু তারাই নয়, এক শ্রেণির ওষুধ ব্যবসায়ী ট্যাপেন্টাডল ট্যাবলেটের কারবারে যুক্ত হয়ে পড়েছে। ওষুধ ব্যবসার আড়ালে তারা সিন্ডিকেটের মাধ্যমে ট্যাপেন্টাডলের কারবার করে আসছেন বলে ডিবি সূত্র জানিয়েছে।

গতকাল শনিবার রাত পোনে ১০ টার দিকে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, (পিপিএম) এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মোঃ আব্দুল কুদ্দুস এর নেতৃত্বে ডিবির একটি টিম মহানগরের জলেশ্বরীতলা বনমালী লেনে ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে অভিযান চালায়।

অভিযাানকালে সেখান থেকে আরো তিন হাজার ৬শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জাহিদুল বারী জাহিদ (৪১) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথার অদূরে খান মার্কেটে তার ওষুধের দোকান আছে। পরে  তার দেওয়া তথ্যমতে একইদিন রাত পোনে ২ টার দিকে গাবতলীতে নিজ বাড়ি থেকে শাকিল আাহম্মেদ (৩৪) নামে আরো এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এরপর তার হেফাজত থেকে ৬ হাজার ৪শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি গাবতলী উপজেলার বালিয়াদীঘি গ্রামের জলিল আকন্দের ছেলে। উল্লেখ্য প্রায় ১বছর আগেও খান মার্কেটের মেরিনা রোড়ে উত্তরণ ফার্মেসি থেকে আইন শৃংখলা বাহিনী বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল। পরে তারা আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছে।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবির এসআই আব্দুল কুদ্দুস জানান, ডিবির জিজ্ঞাসাবাদে ওই দুজন স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসার আড়ালে তারা ট্যাপেন্টাডল কারবার করে আসছিল। মহানগরের খান মার্কেটের দোতলায় ও তিনতলায় তাদের ওষুধের দোকান রয়েছে। তারা ঢাকার মাদক ডিলারের কাছ তেকে ট্যাবলেট গুলো পাইকারী কিনে এনে বগুড়ায় খুঁচরা ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য এনেছিল।

তবে এই নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সীমান্ত থেকে পাচার করে আনা হয়ে থাকে। তিনি বলেন, এর মাস খানিক আগেও মহানগরের ফুলবাড়ি এলাকা থেকে সাড়ে ৯ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরো দুই ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ইয়াবার বিকল্প হিসাবে সেবনকারীরা ব্যবহার করে থাকে। যে কারনে এই ট্যাবলেটের সরবরাহ বেড়েছে। তবে ডিবির অভিযান ধরা পড়ছে ট্যাপেন্টাডল ট্যাবলেটের বড় বড় চালান। তিনি বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করা হয়েছে। মাদক কারবারিরা যতই প্রভাবশালী হোক না কেন, কেউ ছাড় পাবেনা। মাদকের বিরুদ্ধে ডিবির অভিযান চলমান রয়েছে।

একাধিক পুলিশ কর্মকর্তা বলেন,দেশের মাদক পরিবহনের অন্যতম রুট হিসেবে পরিচিত সীমান্তবর্তী উপজেলাগুলো। ভারত থেকে চোরাইপথে নানা কায়দায় এ পথে দেশে আসছে ট্যাপেন্টাডল ট্যাবলেট। এরপর মাদক কারবারি, এক শ্রেণির ওষুধ কোম্পানির প্রতিনিধি ও ফার্মেসির মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিভিন্ন প্রান্তে। ইয়াবার চেয়ে কম দাম ও গ্রামগঞ্জে হাতের নাগালে পাওয়ায় এখন আসক্তদের প্রথম পছন্দে পরিণত হয়েছে এই ট্যাবলেট। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ট্যাপেন্টাডল ট্যাবলেট ইয়াবার চেয়ে বহুগুণ ক্ষতিকর। এটি সেবনে মৃত্যুঝুঁকি বাড়ে।

আরও পড়ুন

জানা যায়, ব্যথা নিরাময়ের জেনেরিক ওষুধ ট্যাপেন্টাডল আগে বৈধ ওষুধ ছিল। দেশের আটটি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এটি বাজারজাত করতো। দেশের বাজারে ১০-১৪ টাকায় বিক্রি হতো প্রতি পিস ট্যাবলেট। নেশা হিসেবে ব্যবহার বেড়ে যাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাব মতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ট্যাপেন্টাডল বাতিলের সুপারিশ করে। ২০২০ সালে ট্যাপেন্টাডল নিষিদ্ধ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, ট্যাপেন্টাডল ওষুধে অ্যামফেটামিন রয়েছে, যার কারণে এটিকে নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৬৫ ধারা অনুযায়ী ওই আইনে ‘খ’ শ্রেণির মাদকদ্রব্য হিসেবে টাপেন্টাডলকে তফসিলভুক্ত করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশে এটির উৎপাদন নিষিদ্ধ হলেও প্রতিবেশী ভারতে এখনও এটি বৈধ ওষুধ হিসেবে ব্যবহার হচ্ছে। দেশে উৎপাদন না হওয়ায় কালোবাজারে অতিরিক্ত মূল্য হওয়ায় ভারত থেকে এসব সরবরাহ করছে মাদক ব্যবসায়ীরা। এজন্য দেশে নিষিদ্ধ হলেও ওষুধটির ব্যবসা বন্ধ হয়নি। জেলা শহর ও উপজেলার গ্রামের বিভিন্ন ফার্মাসিতে এখনও এটি বিক্রি হচ্ছে। মাদক কারবারিরা সীমান্ত পেরিয়ে দেশে এনে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধির সিন্ডিকেটের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিচ্ছে।

জেলা শহরে অনেক অনুমোদিত ওষুধের ফার্মেসি আছে। এছাড়াও গ্রাম-গঞ্জে আরো শত শত অনুমোদনহীন ফার্মেসি রয়েছে। এসব কোনো দোকানেই ওষুধ কিনতে প্রেসক্রিপশনের প্রয়োজন হয়না। এ সুযোগে বিশেষ করে উপজেলা পর্যায়ের দোকানগুলোতে ট্যাপেন্টাডলের মত নেশাদ্রব্য ওষুধগুলো বিক্রি হচ্ছে প্রতিনিয়ত।

বগুড়ার মাদক নিরাময় কেন্দ্র রেঁনেসা রিহ্যাব এর পরিচালক মো. আশরাফুল হক তুহিন বলেন,ধনী-গরিব সব শ্রেণির লোকজন এখন ইয়াবার বিকল্প হিসাবে ট্যাপেন্টাডল  ট্যাবলেট সেবন করছে। ইয়াবার চেয়ে এর দাম কম ও সহজলভ্য। আগে যখন ব্যথার ট্যাবলেট হিসাবে ব্যবহৃত হতো তখন প্রতিপাতা দাম ছিল ৭-৮ টাকা।

নিষিদ্ধের পর এর দাম বাড়ে। এখন প্রতিটি ট্যাবলেটের দাম ৮০-৯০  টাকা। বগুড়ার বিভিন্ন মাদক স্পট ছাড়াও  বগুড়ার একশ্রেণির ফার্মেসিতেই এই ট্যাবলেট পাওয়া যায়। তবে নিম্ন ও মধ্যবিত্ত ঘরের ছেলেরা বেশি খায়। দাম কম হওয়ায় তাদের কাছে এটা ইয়াবার বিকল্প।

রেঁনেসা রিহাবের আবাসিক চিকিৎসক ডা. আখতারুল হুদা সাঈদ বলেন, এই ট্যাবলেট সেবনের কারণে তরুণরা মারাত্মক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হচ্ছে। মাঝে মধ্যেই তারা হাত-পা নিস্তেজ অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে। এটা সেবনে জৈবিক শক্তি হ্রাস পায়। কিডনি ড্যামেজসহ নানারকম জটিল উপসর্গ দেখা দেয়। এমনকি অতিরিক্ত সেবনে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে সেবনকারীর হঠাৎ মৃত্যুও হতে পারে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান বলেন, অন্য মাদকের উৎপাত কিছুটা কমলেও সে তুলনায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের নেশা বেড়েছে। প্রতি মাসেই এই ট্যাবলেট রাখা ও সেবনের অভিযোগে কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে।

সেইসাথে এই ট্যাবলেট সেবনে প্রায় প্রতিদিনই নেশাগ্রস্তদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। তিনি বলেন চলতি বছরের ১১ মাসে ট্যাপেন্টাডল ট্যাবলেটের কয়েকটি বড় চালান আটকসহ কারবারিদের গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন এই ট্যাবলেটসহ বিভিন্ন মাদক কারবারির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ওষুধের আড়ালে ট্যাপেন্টাডল কারবার : ডিবির অভিযানে ১০ হাজার পিসসহ গ্রেফতার ২

১

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশ

২

বগুড়া মহানগরের দুটি সরকারি স্কুলে ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

৩

সবচেয়ে কঠিন দিনে নবীজির (সা.) ১০ শিক্ষা

৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসে বিস্ফোরণ অফিস পাড়ায় আতঙ্ক

৫

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

৬