ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৯:৫৫ পিএম

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

লালমনিরহাট প্রতিনিধি: দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্ববাসীর সুখ, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তিন দিনব্যাপী লালমনিরহাট জেলা ইজতেমা। আজ রোববার (২৯ নভেম্বর) আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলাসহ আশপাশের জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে সমবেত হন। বেলা ১১টায় আখেরি মোনাজাতে শরিক হতে কালেক্টরেট মাঠে উপস্থিত হন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা শামসুদ্দিন।

প্রায় ঘণ্টাব্যাপী দীর্ঘ এ মোনাজাতে মহান আল্লাহর দরবারে ক্ষমা, রহমত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে আবেগাপ্লুত হয়ে পড়েন মুসল্লিরা। এ সময় লাখো কণ্ঠের ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা প্রাঙ্গণ, সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী ও আধ্যাত্মিক পরিবেশের।

লালমনিরহাট জেলা মারকাস মসজিদের উদ্যোগে গত শুক্রবার ফজর নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ধর্মীয় এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। তিন দিনব্যাপী জিকির, বয়ান ও ইবাদত-বন্দেগিতে পুরো কালেক্টরেট মাঠ ও আশপাশের এলাকা পরিণত হয় এক বিশাল ইবাদতখানায়।

আরও পড়ুন

ইজতেমা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আয়োজক কমিটির সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফেরেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

১

মেলায় যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

২

ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৩

৩

বগুড়ার ধুনটে দায়িত্বে অবহেলার অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ

৪

পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা

৫

পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতাকে আটক করেছে বিজিবি

৬