ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৯:৪৭ পিএম

ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৩

ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৩

ফেনীর ফতেহপুর ফ্লাইওভারে সামনে থাকা একটি ট্রাকের পেছনে মাদরাসার শিক্ষার্থী বহনকারী মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চালক ও এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলো ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের রাস্তারখিল এলাকার সাহাব উদ্দিনের ছেলে আবির (১২) এবং মধ্যম চাড়িপুর এলাকার আব্দুল কাইয়ুমের মেয়ে উনায়ছা জান্নাত (১২)। আহত মাইক্রোবাসচালক আনিছুর রহমান (২৭) একই এলাকার রবিউল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সার্কিট হাউস রোড এলাকার দারুল ইসলাম একাডেমির শিক্ষার্থীদের নিয়ে ছুটির পর একটি মাইক্রোবাস বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর ফ্লাইওভার অতিক্রম করার সময় মাইক্রোবাসটি সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন

হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন ভুঁইয়া জানান, আহতদের মধ্যে এক শিক্ষার্থী ও মাইক্রোবাসচালকের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক নুরুল আফছার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ফ্লাইওভারে ওঠার সময় ট্রাকটি ধীরগতিতে থাকায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় তিনজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক বা অন্য কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৩

১

বগুড়ার ধুনটে দায়িত্বে অবহেলার অভিযোগে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ

২

পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না: তথ্য উপদেষ্টা

৩

পঞ্চগড়ে মানবপাচারকারী চক্রের মূল হোতাকে আটক করেছে বিজিবি

৪

জরুরি প্রয়োজনে গায়রে মাহরাম নারীকে সিপিআর দেওয়া কি জায়েজ?

৫

সিরাজগঞ্জের শাহজাদপুর মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল

৬