ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৯:০৮ পিএম

ডেমরায় স্টিল মিলে কন্টেইনার চাপায় ক্রেন অপারেটরের মৃত্যু

ডেমরায় স্টিল মিলে কন্টেইনার চাপায় ক্রেন অপারেটরের মৃত্যু

রাজধানীর ডেমরায় একটি স্টিল মিলে ক্রেনের সাহায্যে মালবাহী কনটেইনার নামানোর সময় দুর্ঘটনায় মো. লাইবুল হাসান (৩৫) নামে এক ক্রেন অপারেটরের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে ডেমরার ৬৭ নম্বর ওয়ার্ডের গলকাটা এলাকার মোহাম্মাদিয়া স্টিল মিল লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাইবুল হাসান রংপুর জেলার তারাগঞ্জ থানার ইকরচালী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. ফজলে হক ও মোছা. লাইলী বেগম দম্পতির ছেলে।

ডেমরা থানার এসআই রাসেল সরদার জানান, বিকেলে মোহাম্মাদিয়া স্টিল মিল লিমিটেডে ক্রেনের সাহায্যে একটি মালবাহী কন্টেইনার নামানোর কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত কন্টেইনারটি ছিটকে নিচে পড়ে যায়। এতে ক্রেন অপারেটর লাইবুল হাসান মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমরায় স্টিল মিলে কন্টেইনার চাপায় ক্রেন অপারেটরের মৃত্যু

১

রংপুরের পীরগঞ্জে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২

২

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশি অভিযান আটক ৫

৪

বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে আ.লীগের মানুষের স্থান হবে না : এমপি বাদশা

৫

বিমানে ওঠার সময় দোয়া: আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ

৬