সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশি অভিযান আটক ৫
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতারের সময় গ্রামবাসী বাধা প্রদান করে। পরে পুলিশ গ্রেফতার না করেই চলে আসে। পুলিশ জানায় সাবেক মেয়র হালিমুল মিরুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা রয়েছে ।
এ ঘটনায় গত শুক্রবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে নলুয়া গ্রামে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে এলাকায় অভিযান চালায়। এ সময় ৫ জনকে গ্রেফতার করে।
আরও পড়ুনঅফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানায়, মিরুর বিরুদ্ধে মামলা রয়েছে, আমরা তাকে গ্রেফতার করতে পারিনি। তবে কোন অপরাধী ছাড় পাবে না। ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন









