ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৮:৩০ পিএম

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার থেকে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকবে। তবে রুট পারমিট থাকায় আরিচা হয়ে ঢাকাগামী কিছু পরিবহন চলাচল করছে।

ইমাদ পরিবহনের কাউন্টার ম্যানেজার সুকুমার জানান, ইমাদ, টুঙ্গিপাড়া, সোহাগ, এমআর ও এসপি গোল্ডেনসহ বিভিন্ন পরিবহনের পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বাস চলাচল স্বাভাবিক হবে কি না, সে বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন

সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মামুন হোসেন জানান, জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। যশোর, খুলনা, আশাশুনি ও শ্যামনগর রুটে যাত্রীবাহী বাস চলাচলে কোনো সমস্যা নেই।

তিনি আরও জানান, সাতক্ষীরা জেলার অভ্যন্তরে লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। তবে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় ওই রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৫ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন ফি ১১২ টাকা

১

বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার

২

যৌতুক হিসেবে গাড়ি দাবি বরের, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙল কনেপক্ষ

৩

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না: ইভানা

৪

দুই যুগ পর বগুড়ায় সাংগঠনিক সভায় যোগ দিচ্ছেন তারেক রহমান

৫

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ

৬