ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৮:২১ পিএম

বরিশালের বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেফতার

বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান কামালকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।
 
আজ রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের ময়দার মিল এলাকায় তার নিজের গ্যাস সিলিন্ডারের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মশিউর রহমান কামালকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হবে।
এদিকে, দলীয় নেতা-কর্মীরা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় মশিউর রহমান কামালসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর কামাল গ্রেফতার

১

আইনশৃঙ্খলার অবনতির অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির

২

ঢাবিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ

৩

ফ্যাসিস্ট আ’লীগ সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে : মহিত তালুকদার এমপি

৪

এমজিআই গ্রুপে নিয়োগ, থাকছে না বয়সসীমা

৫

সম্মিলিত ইসলামী ব্যাংকের ২২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

৬