ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৭:৪৬ পিএম

নাজমুল হত্যা মামলা: আনোয়ারের যাবজ্জীবন, স্ত্রী-সন্তানদের কারাদণ্ড

নাজমুল হত্যা মামলা: আনোয়ারের যাবজ্জীবন, স্ত্রী-সন্তানদের কারাদণ্ড

কোর্ট রিপোর্টার : আদমদিঘীরি নিমাইদিঘীতে নাজমুল হক হত্যা মামলার রায়ে অভিযুক্ত আসামি আনোয়ার হোসেন খন্দকারের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সে ওই গ্রামের মৃত নাছির উদ্দিন খন্দকারের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডশে প্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খন্দকারের স্ত্রী ও ছেলে-মেয়েসহ অপর তিন আসামির মেয়াদি করাদন্ডাদেশসহ জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

ওই আসামির স্ত্রী আঞ্জুয়ারাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ, তাদের ছেলে আরিফুল আসলাম আরিফকে ৫ বছরের সশ্রমকারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম করাদন্ডাদেশ, মেয়ে আইরিন আক্তারকে ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশের আদেশ দেওয়া হয়েছে।

আসামিদের জরিমানার ওই টাকার মধ্যে মামলার খরচা বাবদ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করতে হবে এবং অবশিষ্ট ১ লাখ ৯০ হাজার টাকা নিহত নাজমুল হকের পরিবার পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন

আজ রোববার (২৯ নভেম্বর) বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৭ এর বিচারক রাজিয়া সুলতানা এই মামলার রায় দেন। উল্লেখ্য, বিগত ২০০৯ সালের ২১ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়ির পাশে পাতা ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে আসামিদের সাথে নাজমুল হকের কলহ হয়। এরই এক পর্যায়ে আসামিরা নাজমুল হকের ওপর চড়াও হয়ে মারপিট করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. আজাদ হোসেন তালেুকদার এবং আসামি পক্ষে এড. আব্দুর রশীদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুল হত্যা মামলা: আনোয়ারের যাবজ্জীবন, স্ত্রী-সন্তানদের কারাদণ্ড

১

‘এমডি অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন আইপিডিসির রিজওয়ান দাউদ সামস

২

মানসিক শান্তির খোঁজে ঘর সাজানোর সেরা কৌশল

৩

স্বপ্ন নয়, সত্যি! এবিজি মিডিয়া কাপ ফুটবল ফাইনালের প্রাইজ মানি ৭৫ লাখ টাকা 

৪

ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ

৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’: রেডিওলজি সেবা অটোমেশন, বাস হস্তান্তর ও সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন

৬