ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:১৩ পিএম

সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না: বিএনপি নেতা মনিরুজ্জামান

সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না: বিএনপি নেতা মনিরুজ্জামান

সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারলেও সীমান্ত দিয়ে শেখ হাসিনা কিংবা তার কোনো দোসরকে শ্যামনগরের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

আজ রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে ড. মনিরুজ্জামান বলেন, সুন্দরবনের কোল ঘেঁষে আমাদের এই শ্যামনগর উপজেলা। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারবে, কিন্তু সীমান্ত দিয়ে হাসিনা তো দূরের কথা, তার কোনো দোসরকেও আমরা এই মাটিতে প্রবেশ করতে দেব না।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীদের ওপর জুলুম, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে। সারা দেশে অসংখ্য মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে ড. মনিরুজ্জামান বলেন, আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতনের আগে কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। তাঁদের পরিবারের সদস্যদের কষ্ট এখনো শেষ হয়নি। শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

শ্যামনগরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, গত নয় মাস ধরে বিএনপির নেতা-কর্মীরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলেছেন। আগের মতো বিরোধী মতের নেতা-কর্মীদের ওপর জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা কিংবা হয়রানির ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

প্রতিবেশী দেশের সমালোচনা করে তিনি বলেন, একটি দেশ শেখ হাসিনাকে সামনে রেখে সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশকে আবার করদ রাজ্যে পরিণত করতে চায়। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশ আর ভারতের গোলামি করবে না বলেও মন্তব্য করেন তিনি।

শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবিরের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।

এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন থেকে বাঘ আসতে পারবে, সীমান্ত দিয়ে হাসিনাকে আসতে দেব না: বিএনপি নেতা মনিরুজ্জামান

১

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী 

২

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ জন গ্রেপ্তার

৩

ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা : রাশেদ খাঁন

৪

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরান

৫

গোপালগঞ্জ থেকে সরিয়ে নেয়া হলো এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র

৬