ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০১:১০ পিএম

ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফ থেকে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭

ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফ থেকে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭

মফস্বল ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে যাত্রা করা ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কাঠের ট্রলারটিও জব্দ করা হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ভোরে উপকূলীয় ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রলারের অবস্থান শনাক্ত করে সেটির গতিবিধির ওপর নজরদারি শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে, এমন গোপন তথ্য পেয়ে ট্রলারটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেন কোস্ট গার্ড সদস্যরা। তবে সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলারটিকে আটক করতে সক্ষম হন।

ট্রলারটি নিয়ন্ত্রণে নেয়ার পর সেখানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় জানা যায়, তারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পরে ট্রলারে থাকা নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিদের পরিচয় যাচাইয়ে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক বলে জানা যায়। অভিযান চলাকালে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারের কাজে ব্যবহৃত কাঠের ট্রলারটি জব্দ করেছে কোস্ট গার্ড।

আরও পড়ুন

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরপথে মানবপাচারের সময় নারী ও শিশুসহ ৩১৭ জনকে একটি ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, রোববার দুপুরে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রলারে করে মালয়েশিয়ায় পাচারকালে টেকনাফ থেকে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭

১

শ্রমিক বিরোধের জেরে নওগাঁ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

২

জিওগ্রাফি অলিম্পিয়াডে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ,পাশে ছিল মিনিস্টার-মাইওয়ান গ্রুপ

৩

রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

৪

আয়নায় নিজেকে আকর্ষণীয় মনে করেন যারা অন্যের চোখে কেমন তারা?

৫

সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি: রিজভী

৬